মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক

ক্লাইমেট ক্যাম্প পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট পেলেন তরুণ ছড়াকার আরাফাত রহমান মিহির

ক্লাইমেট ক্যাম্প পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট পেলেন তরুণ ছড়াকার আরাফাত রহমান মিহির

ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র ক্লাইমেট ক্যাম্প পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট পেলেন তরুণ ছড়াকার আরাফাত রহমান মিহির

গত ৫ জুন বৈশ্বিক জলবায়ু দিবস উপলক্ষে ‘দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারনেশনাল স্কুল এণ্ড কলেজে ইয়ুথনেট সিলেট টিম আর্থ সোসাইটির সহায়তায় জলবায়ু সচেতনতা এবং সুবিচার আদায়ে “ক্লাইমেট ক্যাম্প” আয়োজন করে। সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্লাইমেট ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন নাহার রুমা (আইসিটি ও শিক্ষা)। ক্যাম্পের প্রথম পর্বে উদ্ধোধনী আলোচনা সভা, দ্বিতীয় পর্বে জলবায়ু পরিবর্তন এবং সচেতনতা নিয়ে সেশন, তৃতীয় পর্বে “জলবায়ু কথন” (বিশেষ পর্ব) তরুণ ছড়াকার আরাফাত রহমান মিহিরসহ সকল তরুণ জলবায়ু যোদ্ধারা তাদের জলবায়ু যোদ্ধা হয়ে উঠার গল্প,কাজের অভিজ্ঞতা, অনুপ্রেরণা এবং আগামীর পরিকল্পনা সবার সামনে তুলে ধরে।
আর্থ সোসাইটির সহায়তায় ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র সিলেট টিম’র ক্লাইমেট ক্যাম্প সফল হওয়ায় ক্লাইমেট ক্যাম্পে উপস্থিত তরুণ ছড়াকার আরাফাত রহমান মিহিরসহ সকল তরুণ তরুণীরা গতকাল ক্যাম্প পার্টিসিপ্যান্ট বিশেষ সার্টিফিকেট পান। একই সাথে আরাফাত রহমান মিহির বিশেষ এওয়ার্ড হিসেবে জুন মাসের “Co-ordinator’s Munior” উপাধি লাভ করেন।