৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২,

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর কেছুলুটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮ টার দিকে স্টেশনের  ৩১০ আউটার সিগনালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহমান বলেন,   ঢাকা থেকে সিলেট আন্তঃনগর কালনি এক্সপ্রেসের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর কিন্তু তার পরিচয় পাওয়া যায় নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। লাশটি ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo