মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

https://sonarsylhet.com/?p=3436

দেশে বন্যায় এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে।বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে,বন্যায় সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে রয়েছে সুনামগঞ্জ।তারমধ্যে সিলেটে ১৮ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ২৮জন।

এদিকে, বন্যায় ১৪ হাজার ৫৫৯ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১২ জন। মৃতদের মধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুই জন, ডায়রিয়ায় একজন, পানিতে ডুবে ৮৫ জন এবং বিভিন্ন কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।