৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৯

কাল বাইডেনের শপথ: সতর্কাবস্থায় ন্যাশনাল গার্ড

সোনার সিলেট ডেক্স
  • আপডেট মঙ্গলবার, জানুয়ারি ১৯, ২০২১,

হাতে আর মাত্র একদিন। কাল আমেরিকায় রাত পোহালেই নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ। একদিকে তাঁর শপথের রঙ্গিন মঞ্চ বাঁধা হচ্ছে ক্যাপিটাল হিল গ্রাউন্ডে। অন্যদিকে এফবিআই সতর্ক করে দেয়ার পরে শপথ গ্রহণের দিনে ফের তা-বের আশঙ্কায় সজাগ ন্যাশনাল গার্ড। ওয়াশিংটন ডিসি তো বটেই, দেশের ৫০টি রাজ্যে সেনা পাঠাতে শুরু করে দিয়েছে তারা। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে রাজ্যগুলিও।
এরই মধ্যে লাইসেন্স-বিহীন হ্যান্ডগান এবং প্রায় ৫০০ রাউন্ড গুলিসহ ভার্জিনিয়ার এক জন ওয়াশিংটন চেকপয়েন্টে ধরা পড়ায় আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য তাঁকে ছেড়েও দেওয়া হয়। ওয়াশিংটন ডিসির বেশির ভাগ এলাকাতেই থাকছে লকডাউন। জায়গায়-জায়গায় বসেছে চেকপোস্ট। সিক্রেট সার্ভিসের পরামর্শে ক্যাপিটল হিল লাগোয়া ন্যাশনাল মলও বন্ধ রাখা হয়েছে। তবুও কিছু ট্রাম্প সমর্থক অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে রাজপথে।
এ অবস্থায় টেক্সাস শনিবার থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিজেদের রাজধানী ব্লক রাখার কথা জানিয়ে দিয়েছে। মেরিল্যান্ড, নিউ মেক্সিকোর মতো কিছু রাজ্যের গভর্নরেরা এই ক’দিন জরুরী অবস্থা জারি করেছেন। ক্যালিফোর্নিয়া, পেনসিলভ্যানিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন ও উইসকনসিনে সতর্ক অবস্থায় ন্যাশনাল গার্ড। বিশেষজ্ঞরা বলছেন, যে সব রাজ্যে বা শহরে ভোটের সময়ে ঝামেলা হয়েছিল, সেখানেই ট্রাম্প-সমর্থকদের তা-বের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই কারণেই মিশিগান নিজের রাজধানীর চারদিকে ছ’ফুটের তারের বেড়া বসিয়েছে। প্রদেশের পুলিশ-প্রধান জানিয়েছেন, মাঝ-ফেব্রুয়ারি পর্যন্ত সতর্ক থাকতেই হবে প্রশাসনকে।
একটি সংবাদমাধ্যমের হাতে থাকা বাইডেন-অফিসের একটি সূত্র বলছে প্রথম দিন তিনটি কাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে ভাবী প্রেসিডেন্টের। প্রথমত, সরকারি সব অফিস এবং যাতায়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করা। দ্বিতীয়ত, প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা এবং তৃতীয়ত, মুসলিম-দেশের উপর থেকে ভ্রমণ-নিষেধাজ্ঞা তুলে দেওয়া।
বাইডেনের টিম পুরোপুরি প্রস্তুত না-হলেও সূত্রের খবর, হামলার আশঙ্কা থাকলেও বাইডেন ও কমলা হ্যারিসের শপথে জাঁকজমকের ত্রুটি রাখতে চাইছে না হোয়াইট হাউস। ওই দিন মঞ্চে জাতীয় সঙ্গীত গাইবেন লেডি গাগা। অনুষ্ঠান থাকবে জেনিফার লোপেজ, আমান্ডা গরম্যানেরও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo