বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট Wednesday, October 7, 2026,

সিলেটের বিশ্বনাথের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে দুটি পক্ষ সভা ও সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টা বিশ্বনাথের পৌর এলাকায় দুটি পক্ষ সভা ডাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বিশ্বনাথের পৌর এলাকার পুরান বাজারের কলেজ রোডে ডাকবাংলো ও আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, উল্লেখিত সময়ে লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। ৫ জন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এসএসডিসি/ফাহিম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo