শীর্ষ সংবাদ
সিলেটে রাজপথে কৃষক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জলমহালের অবৈধ লিজ বাতিল এবং কৃষকদের হয়রানির দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার কৃষক ও ভুক্তভোগী অংশ নেন।
এসময় তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার একটি কুচক্রী জলমহাল লিজের নামে কৃষকের জমি ও জলাশয় অবৈধভাবে দখল করে আসছে। এর প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা-মামলাসহ নানাভাবে হয়রানি করে থাকে। এর প্রতিবাদ জানাতে তারা সবাই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে মিছিল সহকারে ভুক্তভোগীরা বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসএসডিসি/বিএম