মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়াসহ বেশ কিছু নির্বাহী আদেশে সইয়ের মধ্য দিয়ে বুধবার নিজের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইকে জোরদার করতেও পদক্ষেপ নিয়েছেন তিনি।

প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসতে এবং জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিতে মানুষ, ব্যবসা, রাষ্ট্র, শহর ও সরকারগুলোর ক্রমবর্ধমান জোটে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, কার্বন-নির্গমন কমিয়ে আনতে বৈশ্বিক চেষ্টা বৃদ্ধিতে আমরা মার্কিন নেতৃত্বের দিকে তাকিয়ে আছি।

সূত্র: এএফপির

এসএসডিসি/বিএম