২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৬

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু

সোনার সিলেট ডটকম
  • আপডেট শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩,

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরন করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে এক দল পুলিশসহ গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo