৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৪

কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রা ণ গে ল দুইজনের

মিজানুর রহমান তাহসান
  • আপডেট মঙ্গলবার, জুন ২৫, ২০২৪,

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) উপজেলার ভূকশিমইল ও টিলাগাঁও ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান (৬) সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে এদিন বিকেলে টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল হকের শিশুপুত্র জালাল আহমদ (১০) বাড়ি পাশে বাঁশ কাটতে বিদ্যুতের লাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo