৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৭

সিলেট নগরীর ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মিজানুর রহমান তাহসান
  • আপডেট বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫,

প্রেস বিজ্ঞপ্তি-

সিলেট মহানগর জামায়াতে ইসলামী ১২ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

সিলেট, ২০ মার্চ ২০২৫:

১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সিলেট মহানগরের উদ্যোগে এক অনাড়ম্বর ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল নুরুল আলমের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় সুচারুভাবে সম্পন্ন হয়।

 

ইফতার পূর্ব দারস্‌ পেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক জনাব ড. ফয়জুল হক। তিনি রমজানের তাৎপর্য ও ইসলামী জীবনধারার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কোতোয়ালি থানা সেক্রেটারি পারভেজ আহমদ, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী জনাব ফখর উদ্দিন আহমদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি মাহাদি হাসান, সেক্রেটারি মুহাইমিন নাইম, ওয়ার্ড শিবির সভাপতি বেলাল আহমদসহ অন্যান্য শিবির নেতৃবৃন্দ।

 

সমাজের বিশিষ্টজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যেও উপস্থিত ছিলেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব শফিক মাহমুদ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও এলাকার প্রবীণ মুরব্বিগণ।

 

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত ইমাম জনাব সাদিকুর রহমান। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও সকলের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

পরিচ্ছন্ন ও সুসংগঠিত এই ইফতার মাহফিল ও দ্বীনি পরিবেশ সকলের মাঝে একতা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করেছে।

-প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo