১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫০

ঈদে ব্যানার নয়, সদকা করুন : খন্দকার মোক্তাদির

মিজানুর রহমান তাহসান
  • আপডেট বুধবার, মার্চ ২৬, ২০২৫,

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার ছবি ব্যবহার করে ব্যানার স্থাপন না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার ছবি ব্যবহার করে ব্যানার না বানিয়ে বরং সেই অর্থ সদকা হিসেবে দান করতে।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে তার ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

তিনি লিখেন, “আস সালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা জানিয়ে অনেকে আমার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করেছেন। আমার সনির্বন্ধ অনুরোধ, আমার ছবি দিয়ে কোথাও ব্যানার করবেন না। বরং এই অর্থ পবিত্র মাসে সদকা হিসাবে দান করুন, এটি হবে সর্বোত্তম বিনিয়োগ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo