৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৪

কবি মুকুল চৌধুরী আর নেই

কামরুল আলম
  • আপডেট বুধবার, এপ্রিল ২৩, ২০২৫,

কবি মুকুল চৌধুরী ২২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামিক ফাউণ্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি বিশ্বাসের স্বপক্ষে একজন শক্তিমান কবি ও লেখক।
গত শতকের সত্তর দশকের মাঝামাঝি থেকে লিখে গেছেন নিরলসভাবে। কবিতার পাশাপাশি গদ্যসাহিত্যেও তিনি শক্তিমান, ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা এবং কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ।

মুকুল চৌধুরী তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ বুক অব দি ইয়ার এচিভম্যান্ট এওয়ার্ড, বিএনএসএ, ইংল্যান্ড (১৯৯৬); সাহিত্য পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা (১৯৯৭); রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার, সিলেট (২০০৬); জালালাবাদ সাহিত্য পুরস্কার, সিলেট (২০১২) এবং সর্বশেষ কেমুসাস সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।

কবি মুকুল চৌধুরীর সর্বশেষ কবিতাগ্রন্থ ‘মৃত্যুর চিত্রকল্প’-সহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৯টি। ‘মাতৃত্বের সংকট ও অন্যান্য’ নামে আরেকটি প্রবন্ধগ্রন্থ প্রকাশের জন্য প্রস্তুত আছে।
এদিকে কবি মুকুল চৌধুরীর মৃত্যুতে সিলেটের সাহিত্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo