ছাদে খেলতে গিয়ে প্রা ণ হারায় কিশোর

মিজানুর রহমান তাহসান
  • আপডেট Saturday, May 10, 2025,

সিলেট নগরীতে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর যতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিয়ান (১২) সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবির সাবেক সভাপতি এবং সিলেট মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের দ্বিতীয় সন্তান। নাহিয়ান সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল হোসেন রুবেলের ভাতিজা।

জানা যায়, সিলেট নগরীর যতরপুরের বাসার ছাদে সাথীদের নিয়ে খেলছিল নাহিয়ান। এসময় অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১০ মে) সকালে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo