সুরমা নদীতে ভাসছিল বৃদ্ধার ম র দে হ

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট Saturday, May 10, 2025,

সিলেটের মাছিমপুর এলাকায় সুরমা নদীতে এক বৃদ্ধার মরদেহ ভাসছিল। এলাকাবাসীর চোখে পড়লে তারা খবর দেন পুলিশে। তারা এসে মরদেহটি উদ্ধার করে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য মরদেহটি উদ্ধার করে।

পরে জানা যায় মাছিমপুর কুড়িপাড়ার মৃত কানাই কুড়ির স্ত্রী সুনিতা কুড়ির (৬০) মরদেহ এটি। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মর্গে পাঠিয়েছে।

সুনিতা কুড়ির মৃত্যুর কারণ জানা যায়নি, তবে জানা গেছে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo