মূল সংবাদে যান

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শেখঘাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

উপদেষ্টা, স্থায়ী ও কার্যকরী পরিষদে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়

নিজস্ব প্রতিবেদক | সিলেট |

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শেখঘাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত রবিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপদেষ্টা, স্থায়ী এবং কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সমাজসেবায় অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের পাশাপাশি যুবসমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই পরিষদ এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

উপদেষ্টা পরিষদ-

নবগঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন—
আলহাজ্ব আনছার উদ্দিন, আখতার মাহমুদ, শাহেদ আহমদ, মতিউর রহমান মতি, সিরাজ উদ্দিন, জসিম উদ্দিন জুলু, আব্দুর রউফ, হান্নান মিয়া, আবুল বশর, শাহবাজ উদ্দিন শাবু, মাছুম আহমদ, আইনুল ইসলাম হাকিম এবং মাহবুব আবেদিন।

স্থায়ী কমিটি:

স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন—
মোহাম্মদ ফখর উদ্দিন, পারভেজ আহমদ, ফয়েজুল ইসলাম ফয়েজ ও হেলাল আহমদ।

কার্যকরী পরিষদ:

  • সভাপতি : নুরুল আলম
  • সহ-সভাপতি : মোহাম্মদ আব্দুল কাদির, সাদিক আহমদ, আবুল খায়ের
  • সেক্রেটারি : জুনেদ আহমদ
  • সহ-সেক্রেটারি : আব্দুল মালিক, শামিম আহমদ, জুবের আহমদ, মঈনুল ইসলাম সাদির
  • সাংগঠনিক সম্পাদক : আবির ইকবাল তারেক
  • সহ সাংগঠনিক সম্পাদক : রায়হান আহমদ
  • অর্থ সম্পাদক : হাফেজ মো. ওলিউর রহমান
  • অফিস সম্পাদক : সুয়েব আহমদ
  • সহ-অফিস সম্পাদক : হাফেজ তাওসিফ জাওয়াদ
  • ছাত্র কল্যাণ সম্পাদক : বেলাল আহমদ
  • প্রচার সম্পাদক : মোশাররফ আমিন ফয়েজ
  • সহ-প্রচার সম্পাদক : লুৎফুর রহমান টুটুল

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি শেখঘাট এলাকার শিক্ষা, দারিদ্র্য বিমোচন, মানবসেবা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণে ভূমিকা রাখবে। পাশাপাশি যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন করে একটি উন্নত সমাজ বিনির্মাণে কাজ করবে।