৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০০

বিশ্বনাথের ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করলেন ইউএনও

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট শনিবার, মে ১৭, ২০২৫,

‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ শ্লোগানকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ‘ফলজ ও ভেষজ’ গাছের ৬ শতাধিক চারা তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বিদ্যালয়গুলোতে রোপন করার জন্য উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে গাছের চারাগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেলা রানা ও উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, দিন দিন যেভাবে আমাদের পরিবেশের বিপর্যয় হচ্ছে, এতে আমাদের আগামী প্রজন্ম কোমলমতি শিক্ষার্থীরাই খুবই হুমকির মুখোমুখি হতে যাচ্ছে। তাই বিদ্যালয়গুলোর আঙ্গিনা যদি গাছের সমারোহ থাকে, তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। আর সেই ভাবনা থেকেই ‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ কর্মসূচি গ্রহন করেছেন সরকার।

উল্লেখ্য, বিগত ৮মে বিশ্বনাথ উপজেলা পরিদর্শনকালে উপজেলাব্যাপী ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাস মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo