১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৯

সাবেক শিবির নেতা আবুল খায়েরের বিরুদ্ধে মানববন্ধন

সোনার সিলেট ডটকম
  • আপডেট সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,

লন্ডনে অবস্থানরত সাবেক শিবির নেতা মোঃ আবুল খায়েরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখা ।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি ও দেশবিরোধী ষড়যন্ত্রমুলক কার্যক্রমের জন্য ইংল্যান্ডে পালিয়ে যাওয়া
শাহপরান থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আবুল খায়েরের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার একটি অংশ।

২ ফেব্রুয়ারী রবিবার সকাল প্রায় ১০ ঘটিকার দিকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলার সমন্বয়ক মাহবুবুর রহমান তাসলিম এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সমন্বয়ক আবু সাঈদ। লন্ডন পলাতক এই সাবেক শিবির নেতাকে অতিদ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান উপস্তিত ছাত্রজনতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo