২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫০

ফের চালু হল ঢাকা-সিলেট রুটে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, মে ২৫, ১৯৯৯,

সিলেট রুটে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা পুনরায় ফ্লাইট চালু করছে। আগামী ২৯ মে থেকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এয়ারলাইনটি প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে ঢাকা-সিলেট রুটে।

শনিবার (২৪ মে) এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে সিলেট ফ্লাইট ছেড়ে যাবে। প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে সিলেট থেকে ঢাকায় ফ্লাইট ছেড়ে আসবে। আবার সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এ রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৯৯ টাকা।

ইমরান আসিফ বলেন, এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য সিলেট। সিলেট রুটে এয়ারক্রাফট স্বল্পতার কারণে কিছুদিনের জন্য ফ্লাইট স্থগিত রেখেছিলাম আমরা। যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার অ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তীতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে এয়ার অ্যাস্ট্রা দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে আসছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে এয়ার অ্যাস্ট্রার বহরে। যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo