মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মেজরটিলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নগরীর মেজরটিলা নুরপুর আবাসিক এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওমর ফারুক নামের একজন আটক করেছে পুলিশ।

এদিকে, ধর্ষিতা ওই কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা জামাল মিয়া অভিযোগ করেন, সোমবার সকাল ১১টার দিকে একই এলাকার আরজু মিয়ার ছেলে ওমর ফারুক তার কিশোরী (১৪) মেয়েকে ফুসলিয়ে বাড়ি থেকে ইসলামপুরের একটি কলোনীতে নিয়ে যায়। এরপর কলোনির একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষন করে।

শাহপরান (রহঃ) থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। তবে এখনো কিশোরীর পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করেননি।