সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

সোনার সিলেট ডটকম
  • আপডেট Wednesday, March 17, 2021,

স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি’র পক্ষ থেকে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
১৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জেলা আওয়ামীলীগের জিপি এড. রাজ উদ্দিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাহফুজুর রহমান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo