১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৫

সিলেট ফের উর্ধমূখী করোনা: শাবির ল্যাবে আজ ৪১ জন শনাক্ত

সোনার সিলেট ডটকম
  • আপডেট বৃহস্পতিবার, মার্চ ১৮, ২০২১,

সিলেটে ফের উর্ধমূখী করোনা শনাক্তের হার।বুধবার (১৭ মার্চ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটের ৩৮ জন, সুনামগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ২ জন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ মো. নাজমুল হাসান দৈনিকসিলেটডটকমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়।

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম চলমান থাকলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। সংক্রমণের এই ঊর্ধ্বগতি রুখতে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, যেকোনো পাবলিক পরীক্ষা যেমন বিসিএস, এসএসসি, এইচএসসিসহ অন্য পরীক্ষা বন্ধ রাখা। বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo