সিলেটে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু: আতশবাজিতে বিমোহিত দর্শক

সোনার সিলেট ডটকম
  • আপডেট Thursday, March 18, 2021,

সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলছে বঙ্গবন্ধু উৎসব। বুধবার বিকেলে সিলেট জেলা আউটার ষ্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের।

সিলেটে এই প্রথম বারের মতো বিশাল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু হয়েছে । বুধবার বিকেলে সিলেট জেলা আউটার ষ্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের।
সিলেট জেলা পরিষদ আয়োজিত এই উৎসবটি গণমানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। জেলা পরিষদের প্রধান নির্বাহি দেবজিৎ সিংহ-এর পরিকল্পনা এবং তত্বাবধানে অত্যন্ত শিল্পসম্মতভাবে বঙ্গবন্ধুর জীবনকর্মসহ বিস্তারিত বিষয় উপস্থাপনা করা হচ্ছে এই উৎসবে। প্রতিটি বিষয় পরিবেশনায় রয়েছে নতুনত্ব। উৎসবে জাতির পিতার স্মৃতিচারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনাসহ নানা অনুষ্ঠান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সব চেয়ে আকর্ষণীয় পর্ব ছিলো মনোমুগ্ধকর আতশবাজি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ১০১টি আতশবাজি ফোঁটানো হয় সন্ধ্যে সাতটায়। এসময় কয়েক‘শ দর্শক বিমোহিত হয়ে মনোমুগ্ধকর এ আতশবাজি উপভোগ করেন।
বুধবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু উৎসব চলবে আরো দুইদিন।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo