১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৫

সাড়ে ৭ ঘণ্টা পর সিলেট-ঢাকা রেল চলাচল শুরু

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট শনিবার, মার্চ ২৭, ২০২১,

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ। শুক্রবার দিবাগত রাতে ‘মহানগর গোধূলি’ ট্রেন আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে যাত্রা বিরতি করে।

যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। এরপর নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস রাত পৌনে ১টা ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. সোয়েব জানান, বিকেলে কয়েকশত মাদরাসাছাত্র অতর্কিত হামলা করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এ সময় তারা রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর এনে অগ্নিসংযোগ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo