সিলেটের কানাইঘাট- সড়কের বাজার উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কবি এম এ মতিনের কাব্যগ্রন্থ ‘আলোর সৃজনী বিলাস’-এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত বইমেলামঞ্চে প্রকাশনা প্রতিষ্ঠান পাপড়ি র স্বত্বাধিকারী কামরুল আলম -এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) কবি মো. আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি-প্রাবন্ধিক শামসির হারুনর রশীদ, কবি মাহফুজ জোহা, ছড়াকার ছাদির হুসাইন ছাদি, উজ্জ্বল হাসান জীবন চৌধুরী, নাঈমুল ইসলাম গুলজার, আহমেদ জাকির প্রমুখ।