হবিগন্জের লাখাই উপজেলার ব্লগার ও লেখক রুবি আক্তারের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে সিলেট সদর থানায় অভিযোগ সহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান বাদী হয়ে গত মঙ্গলবার এ মামলা করেন।
ফরহাদ আহমেদ একজন ধর্মীয় গোড়ামীর জনপ্রিয় ব্লগার ও লেখক। বেশ কিছুদিন ধরে তিনি ফেসবুক ও তার ব্যক্তিগত ব্লগে হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগি নামে দুটি ধর্মীয় সংগঠনের বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর সমালোচনামূলক বক্তব্য নিয়ে লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান লাখাই সদর থানায় রুবি আক্তারের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে ব্লগার রুবি আক্তারের সাথে কথা বললে জানা যায় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। কিন্তু হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগির সহযোগিরা রিপোর্ট করে ফেসবুক থেকে তার আইডিটি বন্ধ করে দেয়। তারপরো তিনি তার ব্যক্তিগত ব্লগে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো। এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাবে আমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে লাখাই থানার ওসি মুকুল হোসেন বলেন, “ব্লগার রুবি আক্তারের সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।