কুমিল্লা শহরে গণপিটুনিতে এক সমকামী নিহত হয়েছে। নিহত সমকামী তরুণের নাম মুরাদ আহমদ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ মে ২০২৪ সমকামী যুবক মুরাদ আহমদের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তার সমকামী বন্ধু তাইফুল ইসলাম রচক তাকে নিজের মামার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। রচকের মামা-মামী বাড়িতে না থাকার সুযোগে তারা দুজন সেখানে সমকামিতায় লিপ্ত হয়। তাদেরকে উলঙ্গ অবস্থায় রচকের মামার শেলক রনি দেখে ফেলে এবং চিৎকার করে স্হানীয় লোকজন জড়ো করে এমনকি সে লুকিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সমকামিতায় লিপ্ত থাকার ভিডিও রেকর্ড করে। এ ঘটনা জানাজানি হওয়া মাত্র এলাকাবাসী উত্তেজিত হয় রচক ও মুরাদকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে মুরাদকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। পরে গত ১০/০৫/২০২৪ তারিখ বিকেল ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে । উল্লেখ্য, নিহত মুরাদ একটি বায়িং হাউজে কাজ করতেন এবং কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলরের ভাতিজা। অন্যদিকে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় অপর সমকামী তাইফুল ইসলাম রচকের অবস্থা গুরুতর সেও পলাতক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ।
এদিকে মুরাদকে হত্যার দায়ে অপর সমকামী তাইফুল ইসলাম রচককে ১ নং আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন মুরাদের বাবা আব্দুল করিম ।
মামলার অন্য আসামীরা হলো কবির আহমদ (২৩), নাবিল হাসান (২৩), আমির আলী (৩৫) ও রফিকুল ইসলাম (২৮)
মামলা করার পর আদালতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ছেলে সমকামী না তাকে পাসানো হয়েছে ।তাকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাইফুল ইসলাম রচক ও আমাদের পরিবারের শত্রুরা তারা আমার ছেলেকে মেরে পেলেছে ।তাই তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।