খবর নিয়ে জানা গেছে কচুয়া থানার করইশ গ্রামে পাবজি আইডি বিক্রয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে নিহত হয়েছেন ১ জন।
গত ৯-১০-২০২৪ তারিখ বুধবার সকাল বেলায় করইশ গ্রামে বাবুল মিয়ার চায়ের দোকানে সংঘর্ষটি অনুষ্ঠিত হয়।
মূলত পাবজি আইডি বিক্রয়ের পাওনা টাকা নিয়ে রাফি ও নাজমুল ইসলাম নামে ২ যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে ২ জনের মধ্যে সংঘর্ষ শুরু হলে, তাদের বন্ধুরাও এক পর্যয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে রাফির বন্ধু রায়হানের অন্ডকোষে লাথি পড়লে, সে মাটিতে লুটাইয়া পড়ে।
রায়হানের অবস্থা খারাপ দেখে আশেপাশের লোকজন তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই ঘটনার প্রেক্ষিতে মৃত রায়হান মিয়ার বাবা
মোতালেব মিয়া বিজ্ঞ আদালতে নাজমুল ইসলাম ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দ্বায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মামুন জানান বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। খুব শিঘ্রই আসামীদেরকে আইনের আওতায় আনা হবে এবং
যথাযথ শাস্তি প্রদান করা হবে ।
নাজমুল ইসলামামের বাবা মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কথা বললে উনি জানান, আমার ছেলে তার পাওনা টাকা উদ্ধার করতে গেলে তাকে পরিকল্পিতভাবে হামলা করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়।
আসামী পক্ষের আইনজীবী শাহজাহান খান জানান
আমার মক্কেল নাজমুল ইসলামক কিশোর গ্যাংয়ের পরিকল্পনার শিকার। আশা করি আমরা তাকে নির্দোষ প্রমান করতে সক্ষম হবো।
তার বিরুদ্ধে মিথ্যা বায়ানট মামলা দেওয়া হয়েছে, যে মামলা গুলোর কোনো ভিত্তি নেই।