‘আরও লজ্জাহীন হয়েছি, আরও খোলামেলা কথা বলতে চাই’

বিনোদন ডেস্ক
  • আপডেট Tuesday, August 29, 2023,

প্রথমবারের মতো বিগ বসে অংশগ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী পূজা ভাট। সম্প্রতি শেষ হয়েছে ‘বিগ বস ওটিটি টু’। এতে সেরা পাঁচজনের মধ্যে জায়গা করে নিয়েছেন পূজা।

বিগ বসের অভিজ্ঞতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। এখন তার মনে হচ্ছে, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।

বিগ বসে অংশগ্রহণের বিষয়ে পূজা জানান, অনেকেই তাকে নিষেধ করেছিল অংশগ্রহণ করতে। তবে তার ইচ্ছা ছিল। তিনি এমন কিছু করতে চেয়েছেন যা তাকে ডোবাবে কিংবা ভাসিয়ে তুলবে। অনেকেই বলেছিল এই শোতো গেলে তিনি নাকি লোকের চোখে খারাপ হয়ে যাবেন। কিন্তু তিনি কারও নিষেধ শোনেননি। জেদ থেকেই বিগ বসে অংশগ্রহণ করেন পূজা।

এই প্রতিযোগিতা অভিনেত্রী পূজার জীবনের অনেক কিছুই বদলে বদলে দিয়েছে। পূজা বলেন, ‘আমার মনে হয়, বিগ বসে আসার পর আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরও খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’

উল্লেখ্য বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ হন অভিনেত্রী পূজা। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। জানিয়েছেন, বাবার অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। সেখানে অনেকের ভালোবাসা পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo