৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪

ফটোগ্রাফার রোহানেকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর

সোনার সিলেট ডেক্স
  • আপডেট বুধবার, জানুয়ারি ২৭, ২০২১,
বলিউডে বর্তমান সময়ের শীর্ষ নায়িকাদের একজন শ্রদ্ধা কাপুর । বেশ কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে সেলিব্রিটি ফটোগ্রাফার রোহানের প্রেমের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এবার শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর।
তবে সম্পর্কের বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি রোহান বা শ্রদ্ধা কাউকেই। সম্প্রতি খবর বেরিয়েছে রোহান শ্রেষ্ঠাকেই শিগগির বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর। যদিও লকডাউনের মাঝে শ্রদ্ধার সঙ্গে রোহানকে বেশ কয়েকবার চোখে পড়ে রাস্তায়।

এদিকে, বরুণ-নাতাশার বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান শ্রদ্ধার বিশেষ বন্ধু রোহান শ্রেষ্ঠা। রোহনের শুভেচ্ছা পেয়ে, পাল্টা প্রশ্ন করে বসেন বরুণ। শ্রদ্ধা এবং তিনি এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য প্রস্তুত কিনা বরুণের এমন প্রশ্নে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রোহান। এমনকি শ্রদ্ধাকেও এ বিষয়ে চুপ থাকতে দেখা যায়।

এর আগে, ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। এমনও শোনা যায়, ফারহানের বাড়ি থেকে শ্রদ্ধাকে টেনে বের করে নিয়ে যান শক্তি কাপুর। মেয়ের সঙ্গে ফারহানের সম্পর্ক শক্তি কাপুর মেনে নিতে পারেননি বলেও বিভিন্ন খবর উঠে আসতে শুরু করে এক সময়। যদিও শক্তি কাপুর বা ফারহান আখতারকে এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo